Cine Totem Screen / October
সিনেমা শেষ হলেই আলো জ্বলে ওঠে। কিন্তু গল্প নিয়ে কথা বলার ইচ্ছেটা তখনও ফুরোয় না। ধানমন্ডির রাশিয়ান হাউসে সিনে টোটেম স্ক্রিন সেই সময়টুকুও রাখছে দর্শকের জন্য। ২৯ অক্টোবর চারটি ছোট ছবি দিয়ে শুরু, তারপর বনলতা এক্সপ্রেস ও হাওয়া। পরদিন Film Fiesta Take 06-এ থাকছে বাছাই করা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ডিসিপি প্রজেকশন ও ৭.১ সাউন্ডে ছবি দেখা, প্রদর্শনী শেষে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের সঙ্গে প্রশ্নোত্তর আর চায়ের আড্ডা। আমাদের বাছাইয়ের কারণ এই একসঙ্গে দেখা আর কথা বলার সুযোগ। পরিচিত ছবিতে ফেরার পাশাপাশি নতুন গল্পের সঙ্গেও দেখা হোক।












































