ভাঁজের উৎসব / The Fold Fest Bangladesh
On view until 11 November 2026
একটা কাগজ হাতে নিয়ে কোথায় পৌঁছানো যায়? নৌকা বা পাখির পরিচিত ভাঁজ পেরিয়ে অরিগামি কখনো ভাস্কর্য, কখনো গণিত, কখনো একসঙ্গে কাজ করার ভাষা। World Origami Days ঘিরে Kun Creative Studio-র ‘ভাঁজের উৎসব’ সেই সম্ভাবনাগুলো নিয়ে। খোলা অরিগামি টেবিল, অনলাইন চ্যালেঞ্জ, দুদিনের বিনামূল্যের কর্মশালা, আলোচনা আর সবার অংশগ্রহণে গড়ে ওঠা ইনস্টলেশন প্রদর্শনী। হাতে কিছু বানানোর আনন্দ আর অন্যের ভাবনার সঙ্গে নিজের ভাবনা মেলানোর সুযোগের জন্যই আমাদের বাছাই। ২৪ অক্টোবর থেকে ১১ নভেম্বর, জিগাতলার Kun Creative Studio-তে।












































