Plan by dateTodayTomorrowFridaySaturdayThis Weekend
রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া — আসাদুল ইসলাম ও সোনিয়া হাসানআলোকচিত্র: Shadab Shahrokh Hai · সৌজন্যে: ম্যাড থেটার
Theatre · ম্যাড থেটার

রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল · শিল্পকলা একাডেমি · ১২ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:১৫ · ৳২০০–৫০০

১৯২৪ সালের নভেম্বর মাস। শারীরিক অসুস্থতা নিয়ে রবীন্দ্রনাথ এসে পৌঁছেছেন আর্জেন্টিনা। কেন তিনি আর্জেন্টিনা আসলেন, তাঁর গন্তব্যই বা কোথায়? অচেনা শহরে, অজানা ভাষার দেশে রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার মাঝখানে রবীন্দ্রনাথের জীবনে নেমে আসে এক অদ্ভুত সময়।শহর থেকে খানিকটা দূরে, নদীর পাড়ের এক সাদাবাড়িতে তিনি দিন কাটাতে থাকেন। সেই সময়ে তাঁর পাশে ছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো। কোথা থেকে আবির্ভূত হলেন সেই নারী? পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বসন্ত ঋতু তখন মিশে যাচ্ছিল গ্রীষ্মের সাথে, প্রকৃতির এমনই নাটকীয় পরিবর্তনের কালে রবীন্দ্রনাথের সাথে ভিক্টোরিয়া ওকাম্পোর ভাবের আদান প্রদান হয়, নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয় নতুন শব্দমালা। এরপর কত জল গড়িয়ে গেছে রিও ডেলা প্লাটা নদীতে।রবীন্দ্রনাথ আর ভিক্টোরিয়া ওকাম্পোর অলৌকিক অপূর্ব সুন্দর সাক্ষাতের অসাধারণ বিন্যাস, ম্যাড থেটারের নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। নাটকটি গবেষণাধর্মী প্রযোজনা হওয়ায় শুধু সাধারণ দর্শক নয়, ছাত্র শিক্ষক গবেষকসহ কবি সাহিত্যিকদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া।

Monday · TheatreSee DetailsBook Ticket

About

Dhaka, Take Two ঢাকার সংস্কৃতি ও নগরজীবনের একটি স্বাধীন, যত্নে বাছাই করা নির্দেশিকা। আয়োজনের তথ্য যাচাই করে সাজিয়ে রাখি, যেন আপনার পছন্দের অভিজ্ঞতা খুঁজে পাওয়া আর পরিকল্পনা করা সহজ হয়। ঢাকাকে নতুন করে আবিষ্কারের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হোন।

Contact

আয়োজনের তথ্য, সংশোধন কিংবা সহযোগিতার প্রস্তাব পাঠাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

dhakataketwo@gmail.com

+880 1805-080764

Privacy

এই সংস্করণে আমরা ব্যবহারকারীর হিসাব, অর্থপ্রদান-সংক্রান্ত তথ্য বা সংবাদপত্রের জন্য ই-মেইল ঠিকানা সংগ্রহ করি না। ভবিষ্যতে কোনো তথ্য সংগ্রহ শুরু হলে কী নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে এবং কতদিন রাখা হবে—এখানে স্পষ্টভাবে জানানো হবে।

Terms

সময়, স্থান, মূল্য ও আসন বদলাতে পারে। পরিকল্পনা বা টিকিট কেনার আগে আয়োজক বা টিকিটের মূল উৎসে তথ্য মিলিয়ে নিন। After Hours কোনো তালিকাভুক্ত আয়োজনের আয়োজক বা টিকিট বিক্রেতা নয়।

Copyright / Removal Request

আয়োজনের বিবরণ আমাদের নিজস্ব ভাষায় লেখা। ছবি ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত, সরবরাহকৃত বা যথাযথ লাইসেন্সপ্রাপ্ত উৎস অগ্রাধিকার পায় এবং উৎস ও আলোকচিত্রীর নাম সংরক্ষণ করা হয়। কোনো অধিকারধারী সংশোধন বা অপসারণ চাইলে জনসাধারণের জন্য উন্মুক্ত করার পর প্রকাশিত যোগাযোগ ঠিকানায় অনুরোধ করতে পারবেন।