পোস্টার: চারু পিন্টু · সৌজন্যে থিয়েটার চারণিককালযাত্রা
মঞ্চের আলোয় যাঁর নাচ দেখে হাততালি ওঠে, আলো নিভলে তাঁর জন্য সমাজে কতটুকু জায়গা থাকে? যাত্রাদলের এক নারীশিল্পীর জীবনকে সামনে এনে ‘কালযাত্রা’ প্রশ্ন করে শিল্পীর প্রতি আমাদের ভালোবাসা আর মানুষটির প্রতি আমাদের আচরণের দূরত্ব নিয়ে। ধর্ম, সামাজিক মর্যাদা ও ক্ষমতার আড়ালে জমে থাকা শোষণ এবং এক নিষিদ্ধ জানাজার গল্প বয়ে চলে এই একক নাটকে। ড. মাহফুজা হিলালীর রচনা ও শামিম সাগরের নির্দেশনায় সাফিয়া খন্দকার রেখা একাই মঞ্চে সেই বয়ান তুলে ধরেন। যাঁদের শিল্প আমরা উপভোগ করি, তাঁদের জীবনকেও একটু কাছ থেকে দেখার জন্যই আমাদের বাছাই। থিয়েটার চারণিকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ছয়জন গুণী নাট্যজনকে দেওয়া হবে শাহীন আব্দুল্লাহ স্মৃতি পদক। এরপর সন্ধ্যা ৭:১৫-এ দর্শনীর বিনিময়ে ‘কালযাত্রা’র প্রদর্শনী।











































