পোস্টার: চারু পিন্টু · সৌজন্যে থিয়েটার চারণিককালযাত্রা
মঞ্চের আলোয় যাঁর নাচ দেখে হাততালি ওঠে, আলো নিভলে তাঁর জন্য সমাজে কতটুকু জায়গা থাকে? যাত্রাদলের এক নারীশিল্পীর জীবনকে সামনে এনে ‘কালযাত্রা’ প্রশ্ন করে শিল্পীর প্রতি আমাদের ভালোবাসা আর মানুষটির প্রতি আমাদের আচরণের দূরত্ব নিয়ে। ধর্ম, সামাজিক মর্যাদা ও ক্ষমতার আড়ালে জমে থাকা শোষণ এবং এক নিষিদ্ধ জানাজার গল্প বয়ে চলে এই একক নাটকে। ড. মাহফুজা হিলালীর রচনা ও শামিম সাগরের নির্দেশনায় সাফিয়া খন্দকার রেখা একাই মঞ্চে সেই বয়ান তুলে ধরেন। যাঁদের শিল্প আমরা উপভোগ করি, তাঁদের জীবনকেও একটু কাছ থেকে দেখার জন্যই আমাদের বাছাই। ২ ও ৩ নভেম্বর, প্রতিদিন সন্ধ্যা ৭:১৫-এ প্রদর্শনী। অগ্রিম টিকিট: 01712702903।













































