আকাশ মাটি জল
On view until 9 October 2026
এই নিরন্তর ছুটে চলা ঢাকায় থেকেও কখনো কখনো থামা যায়। একটু আকাশ ছোঁয়া যায়, একটু মাটিতে গড়ানো যায়, যায় একটু জলে ভেজা। আজ আমাদের সেই থামার জায়গা লালমাটিয়ার ভূমি গ্যালারি। ‘আকাশ মাটি জল’-এ প্রকৃতি ধরা দিয়েছে সাত নারী শিল্পীর নিজস্ব ভাষায়। কোথাও নদী আর জলজ ফুল, কোথাও পাহাড়ের রেখা, কোথাও শৈশবের স্মৃতি। চিত্রকর্ম, ছাপচিত্র ও ভাস্কর্যে চেনা পৃথিবীটাকেই একটু অন্যভাবে দেখার সুযোগ। এই ভিন্ন দেখার চোখগুলোর জন্যই আজকের বাছাই। শহরের ব্যস্ততার মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে ছবির সামনে দাঁড়ানো—আজকের বিকেলটা সেভাবেও কাটতে পারে।












































